মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

বিশ্ব ডেস্ক: পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (০৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টা নাগাদ এই ভূমিকম্প আঘাত হানে।

দেশটির ভূমিকম্প এবং আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (পিআইভিএস) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি ওয়ার্ল্ডের।

ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের অবস্থান পরিবর্তনের কারণে হঠাৎ এই ভূ-কম্পনের সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে। পাশাপাশি একই কারণে অদূর ভবিষ্যতে এ অঞ্চলে ফের ভূমিকম্প দেখা দিতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে পিভিআইএস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশের উপকূলীয় শহর দুলাংয়ের সাগরতীর থেকে ৩২ কিলোমিটার দক্ষিণপূর্বে সমুদ্রের তলদেশের ৮ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির উৎপত্তিস্থল। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অঞ্চলের টেকটোনিক প্লেটের ওপর অবস্থান হওয়ার কারণে ফিলিপাইনে ছোট-বড় মাত্রার ভূমিকম্পকে প্রায় একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যা দেওয়া হয়।

সম্পর্কিত