আমি মোঃ আব্দুল জব্বার পিতাঃ দছিমদ্দিন সাং- খেয়ার মাহমুদপুর, কাটলা, বিরামপুর, দিনাজপুর। গত ১৩ এপ্রিল ২০২৬ সোমবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার শেষের পাতায় “বিরামপুরে শূন্য থেকে কোটিপতির তালিকায় নাম লিখিয়েছেন জব্বার” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। যা সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি কু-চক্রি মহল সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি সাংবাদিক ভাইদের বলতে চাই আগামী কোন সংবাদ প্রকাশ করার আগে অন্তত এলাকায় গিয়ে খোঁজ খবর নিবেন।
প্রতিবাদ লিপিতে আব্দুল জব্বার বলেন, আমি একজন দিন মুজুর ও খেটে খাওয়া মানুষ। এখানে যে সংবাদটি প্রকাশিত করা হয়েছে সম্পুর্ণ মিথ্যা। কিন্তু এখানে আমার মনে হচ্ছে পুরাটাই মিথ্যা। যদি সত্য হয় প্রশাসনের কাছে খতিয়ে দেখার জন্য অনুরোধ করতে বলতেছি। প্রকাশিত সংবাদে বলা হয়েছে ২ বছর আগে আমি নাকি অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতাম। আমি মুলত বুলবুলের ড্রাইভার হিসেবে কাজ করতাম এখানে আমার প্রশ্ন যাদের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতাম তাদের ইনকাম সোর্স কি তা প্রশাসনকে খতিয়ে দেখার অনুরোধ করছি। আর আমার সম্পদ কোথায় কতটুকু করেছি তা তদন্ত করে দেখারও দাবী জানাচ্ছি আমি। আমাকে অপবাদ দেয়া হয়েছে আমি নাকি ভারতীয় চোরাচালান এর সাথে জড়িত তার নির্দিষ্ট কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। উক্ত সংবাদ প্রকাশিত হওয়ায় সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদান্তে –
মোঃ আব্দুল জব্বার









