রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন ঢাকা (KSWAD)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি আংশিকভাবে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদ হাসান।জানা গেছে, প্রাথমিকভাবে মোট ৫ সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস প্রতিনিধি নির্ধারণ করা হয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটির সদস্যরা শিক্ষার্থীদের কল্যাণে এবং সংগঠনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।













