মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সুবিল উচ্চ বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টঃসুবিল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার পূর্বে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং ১ লা বৈশাখকে স্বাগত জানিয়ে ‘এসো হে বৈশাখ এসো এসো গান’ পরিবেশন করা হয়।

এতে অংশ গ্রহন করে সুবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল,সহকারী প্রধান শিক্ষক মুন্নুজান, সিনিয়র সহকারী শিক্ষক্ষ মাও: রুহুল আমিন, স্বপন কুমার ঘোষ, মোঃ রুবেল শেখ, আঃ মোমিন, জয়নাব বেগম, খালেদা আক্তার,মৌসুমী খাতুন, রেশমা খাতুন, আবু, মামুন, হানজিলাসহ সকল কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। র‍্যালি শেষে পান্তা ভাত, আলু ভর্তা, পেয়াজ, কাঁচা মরিচ ও মাছ ভাতের আয়োজন করা হয়।

সম্পর্কিত