মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

পহেলা বৈশাখের সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃআজ পহেলা বৈশাখ ১৪৩১,বাংলা নববর্ষ।

পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় গ্রহণ করেছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তা ডিউটিতে মোতায়েন হওয়ার পূর্বে পহেলা বৈশাখ সকালে জেলা পুলিশের সকল সদস্যদের অংশগ্রহণে বর্ষবরণ ও সকলে মিলে একসাথে বসে পান্তা, মাছ, কয়েক প্রকার ভর্তা খেয়ে উদযাপন করেন জেলা পুলিশের সদস্যবৃন্দ।পহেলা বৈশাখের সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের নববর্ষ উদযাপন

এ সময় কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, ডিআইও-১  মোঃ আব্দুর রাজ্জাক, টিআই একেএম বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত