মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজারহাটে টিকটক ভিডিও বানাতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

জিন্নাত আরা জেমিন, স্টাফ রিপোর্টার:
টিকটক ভিডিও বানাতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে ডুবে সোহাগ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সোহাগ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহাগ টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে নদীতে গোসল করতে নামে। এসময় তার সাথে বোনসহ আরও দুই বন্ধু ছিল। টিকটকের ভিডিও ধারণের সময় সোহাগ পানিতে নেমে গোসল করছিল। গোসলের একপর্যায়ে অন্যরা নিজেদের মত তীরে চলে এলেও সোহাগকে খুজে পাওয়া যাচ্ছিল না। নদীর পাড়ে গিয়ে তাকে খুজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘণ্টা পর তিস্তা নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে।

রাজারহাট থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিস্তা নদী থেকে সোহাগ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত