মোহাম্মদ আলী (জুয়েল)
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আজ থেকে শুরু হলো প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। উপজেলার ৬টি ইউনিয়ন থেকে এ বছর মোট ৯১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল।
তবে পরীক্ষার প্রথম দিনে ২৩৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ফলে মোট ৬৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ২৯১ জন এবং মেয়ে শিক্ষার্থী ৩৮৭ জন।
রুটিন অনুযায়ী আজ ১৫ই এপ্রিল বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবং ১৬ এপ্রিল ইংরেজি,১৭ এপ্রিল প্রাথমিক গণিত ১৮ এপ্রিল, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২.৩০মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
বাংলা,ইংরেজি ও গণিতে ১০০ নম্বরে সময় ২ ঘন্টা ৩০ মিনিট। প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৫০ +৫০=১০০ নম্বরে পরীক্ষা হবে। বৃত্তি পাওয়ার জন্য প্রতিটি বিষয়ে ১জন শিক্ষার্থীকে ন্যূনতম ৪০ শতাংশ নাম্বার পেতে হবে।
উপজেলায় একটি মাত্র কেন্দ্র ফুলবাড়ি ডিগ্রী কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক রয়েছে।
ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল লতিফ পরীক্ষার কার্যক্রম তদারকি করন।
একই সঙ্গে পরীক্ষাথীদের
পাশাপাশি অভিভাবকদের কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় কৌতুহল নিয়ে অপেক্ষায় থাকতে দেখা যায়।











