দিনাজপুর প্রতিনিধি:
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) খানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
জানা যায়, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর বিওপি একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করে মাদক ও চোরাচালান সামগ্রী জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা তৎপর











