বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে কৃষক কার্ড বিতরণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে কৃষক কার্ড বিতরণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী‎বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় কৃষক কার্ড কার্যক্রমের পাইলট প্রোগামের শুভ উদ্বোধন করলেন পঞ্চগড়-২ আসনের সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

‎মঙ্গলবার (১৪এপ্রিল)  দুপুর সোয়া ১২টার দিকে সারা দেশ ব্যাপী একযোগে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাড়ে তিন হাজার কৃষক ও কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই কার্যক্রম উদ্বোধনের সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।

পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা: শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের লক্ষ্যে ১ম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচসুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি বীমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।

উল্লেখ্য যে, পেশাজীবী হিসেবে কৃষকের স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী চার বছরে সারাদেশে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা।

সম্পর্কিত