নিজস্ব প্রতিবেদকঃ
আজ রবিবার সকাল ১১ ঘটিকার কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ তম অলিম্পিয়াড ১০ তম কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম মেহেদী হাসান। তিনি বলেন বিজ্ঞান ও প্রযুক্তি ব্যতিরেকে মানুষ আর এক মুহূর্ত চলতে পারেনা তিনি অংশগ্রহণকারী বিভিন্ন কলেজ ও বিদ্যালয় এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরাই নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে
দেশকে এগিয়ে নেবে।সে ক্ষেত্রে সর্বপ্রথম ছাত্র-ছাত্রীদেরকে নতুন নতুন আবিষ্কারের দিকে মনোনিবেশ করতে হবে। নতুন আবিষ্কারের ক্ষেত্রে উপজেলা প্রশাসন সব সময় সহায়তা প্রদান করব বলে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত আই সিটি অফিসার জগবন্ধু রায় দেশ ও বিদেশে বিভিন্ন বিজ্ঞানী দের আবিষ্কারের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মো: মমিনুল ইসলাম উপজেলার এন সি পিএর যুগ্ম আহবায়ক ও প্রভাষক মো: সাখাওয়াত হোসেন বিএনপি এর সাবেক বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মঞ্জু উলিপুর সরকারি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমূখ অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম । মেলায় ১২ টি ষ্টল স্হান পায়। বক্তব্য শেষে অতিথি বৃন্দসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিভিন্ন স্টল ঘুরে দেখেন ক্ষুদে বিজ্ঞানী ও শিক্ষার্থীদের সাথে আবিষ্কার নিয়ে কথা বলেন।












