শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পন্যবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি, বগুড়ায় ০৩ জন গ্রেপ্তার

সাব্বির আহমেদ সাকিল,স্টাফ রিপোর্টার, বগুড়া:বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে পন্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা আদায় করায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব । বুধবার রাত ৮টার দিকে উপজেলার সুজাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় । এসময় চাঁদা আদায়ের ০২টি রশিদ বই, ৬টি রশিদ এবং ১টি টর্চ লাইট উদ্ধার করা হয় ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, লতিফপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে হযরত আলী (৪৪), বেতগাড়ী দক্ষিণপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (৩০) ও বেতগাড়ী বটতলা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শাজাহান আলী (৫২) ।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন ।

কোম্পানি কমান্ডার জানান, উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ গ্রামস্থ তামিম এগ্রো কেয়ার ফিডের সামনে কিছু ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছে । এই গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে ।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা রশিদ দিয়ে ট্রাকের ড্রাইভারের কাছ থেকে টাকা আদায়ের কথা স্বীকার করেছে । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে ।

সম্পর্কিত