রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

উলিপুরে হস্ত কুটির শিল্প ও পণ্য মেলা বন্ধ

শাহিনুল ইসলাম লিটন, উলিপুর(কুড়িগ্রাম):কুড়িগ্রামের উলিপুরে হস্ত কুটির শিল্প ও পণ্য মেলা পন্ড করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান।

জানা গেছে, জেলার উলিপুর উপজেলার শেখ রাসেল মিনি এস্টেডিয়াম মাঠে উপজেলা পরিষদ এর আয়োজনে ১৯ জানুয়ারি ২৪ কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। হস্ত কুটির শিল্প ও পণ্য মেলাটি জেলা প্রশাসন ১২ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলার অনুমতি দেন।

এরপর থেকে যদি জে,বি ট্রেড ইন্টারন্যাশনাল এর সার্বিক ব্যবস্থাপনায় অনুমতি ছাড়া বড় মেলাটি পরিচালনা করতে থাকে। আজ সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান অনুমতি বিহীন অবৈধ এই মেলাটি বন্ধ করে দেয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান, প্রশাসনিকভাবে হস্ত কুটির শিল্প ও পণ্য মেলার নির্ধারিত সময় বেঁধে অনুমতি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষ হওয়ায় অনুমতিবিহীন মেলা চলার কারণে এ মেলা বন্ধ করে দেওয়া হল।

সম্পর্কিত