রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটের পাঁচবিবিতে ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ গোলাম মোরশেদঃজয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ০০৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পাহাড়িপাড়া এলাকা হতে ১১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ আসাদুল ইসলাম (৪০), পিতা-মৃত নিজাম উদ্দিন, সাং-ছোটমানিক, থানা-পাঁচবিবি ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করে।

জয়পুরহাট র‌্যাব-৫, জানান,
গ্রেফতারকৃত আসামী আসাদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ১৬-২-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামী কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পাহাড়িপাড়া এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিকে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ জন্য জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত