বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাটোরে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে ২ দিন ব্যাপি বই বিনিময় উৎসব!

মোঃ আমান উল্লাহ শেখ-স্টাফ রিপোর্টারঃনাটোর সদরে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে ২ দিন ব্যাপি বই বিনিময় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪।

সোমবার ( ১২ ফেব্রুয়ারী) “নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ” কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপি বই বিনিময় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নাটোর সদর উপজেলার অন্তর্গত দিঘাপতিয়ায় এম. কে কলেজ মাঠে আয়োজিত ২ দিন ব্যাপি বই বিনিময়
উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ১ম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সারমিনা সাত্তার(ইউএনও), দিঘাপতিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক, অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক কুমার ভদ্র, মাহাবুব হোসেন, নীলুফার ইয়াসমিন, সংগঠনের সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, “নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ ” প্রতিষ্ঠাতা খন্দকার উল্লাস, সভাপতি মাসুদ রানা, সাধারণ-সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, উপদেষ্টা নাজমুল আহম্মেদ সহ প্রমুখ।

সম্পর্কিত