শাহ মোঃ আব্দুল মোমেন,রৌমারী,
(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ রৌমারীর কৃতি সন্তান ,কবি প্রবীণ সাংবাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক কাইউম আজাদ বাবুল তার রচিত কবিতা নিয়ে কবিতাপত্র “সময়বৃত্তে অধিবাস” রবিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এক অনানুষ্ঠানিক আয়োজনে সুধীজনের হাতে তুলে দিয়ে দেন কবি। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মাশরুকুর রহমান খালেদ,বিপিএম (বার)অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স)ঢাকা রেঞ্জ,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও কবি মুজিবর রহমান মজনু,বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম,বীর মুক্তিযোদ্ধা নেককার আলী,বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক,বীর মুক্তিযোদ্ধা একরামুল হক,মোঃ দাখিরুল ইসলাম,সাংবাদিক ও সংগঠক এসএমএ মোমেন,প্রভাষক ফরীদউদ্দিন,প্রভাষক আতিকুর রহমান সুমন,গণকমিটির অন্যতম সদস্য রোকনুজ্জামান রিপন,ইউপি সদস্য রবিউল ইসলাম রানা,আলতাফ হোসেন হিটলার প্রমুখ।








