বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রৌমারীতে স্বপ্ন যাত্রা ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১১ টার দিকে উপজেলার রৌমারী গ্রামে বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হোসাইন রানা, কুড়িগ্রাম সেঞ্চুরি ক্লাবের পরিচালক আমিমুল ইহছান, সাংবাদিক ও সমাজকর্মী এসএমএ মোমেন, সমাজসেবক আব্দুল কাইয়ুম আকন্দ, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সদস্য ইয়াছির আরাফাত নাহিদসহ আরও অনেকে।

স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হোসাইন রানা জানান, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সদস্যদের নিজ তহবিল থেকে জমানো অর্থ দিয়ে এলাকার অসহায় ও দুঃস্থদের জন্য এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিগত চার বছর থেকে এলাকার প্রতিটি সামাজিক কাজে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত