মোহাম্মদ আমিরুল হক, রাজবাড়ী ঃরাজবাড়ী বালিয়াকান্দিতে ভেজাল সার কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৯৮ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
এসময় বিপুর পরিমানে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও নকল সার, কীটনাশক জব্দ করা হয়।
রবিবার (১৪ জানুয়ারি) সাকলে এসকালে উপজেলা পরিষদ এলাকায় জব্দ কৃত ভেজাল মেয়াদোত্তীর্ণ ও নকল সার, কীটনাশক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলাম, উপ: কৃষি কর্মকর্তা আর ইমরান প্রমুখ।
প্রকাশ, গত শুক্রবার রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের খাদ্যম্যাগচামী বাজারে মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। এ সময় ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ স্যর ও কীটনাশক বিক্রির উদ্দেশ্যে রাখার অভিযোগে খদ্দমেগচামী বাজারের কামরুল হাসান খানের সারের দোকানে অভিধান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ স্যর ও কীটনাশক জব্দ করা সহ ৪৮ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে বায়ার কোম্পানির লুনা ব্রান্ডের নামের নকল স্যর ও কীটনাশক সরবরাহের দায় নিউটন কুমার সরকারের দোকানে ৫৮ হাজার টাকা জরিমানা করা সহ মালামাল শব্দ করেন।
পরবর্তীতে রোববার দুপুরে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের সামনে জব্দকৃত ভেজাল স্যর ও কীটনাশক উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।






