শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সেনাবাহিনীর ২৮টি প্যাট্রোল টিম মোতায়ন

সম্রাট,বগুড়াঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বগুড়ায় টহলে নেমেছে সেনাবাহিনীর ২৮টি প্যাট্রোল টিম।

বুধবার থেকে জেলার ১২টি উপজেলায় গাড়িবহর নিয়ে টহল শুরু করেছে সেনাবাহিনী।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে সেনাসদস্যরা টহল শুরু করেছেন। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য জেলায় সেনাবাহিনীর ২৮টি প্যাট্রোল টিম মোতায়েন করা হয়েছে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দেবেন, টহল দেবেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন। এ ছাড়াও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করবেন।

সম্পর্কিত