মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আসুন উষ্ণতা বিলাই,মানবিকতার দৃষ্টান্ত ছড়াই

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ভ্রাম্যমাণ পথের যারা রাত্রিযাপন করেন,শীতের রাত্রি তাদের যেনো আরও দীর্ঘায়িত হয়,শীতের রাত তাদের জন্য কষ্টের রাত, শীতের প্রকপে নিম্নবিত্ত এই খেটে খাওয়া মানুষগুলোর জীবনে উষ্ণতা দিয়ে সুন্দর করতে ২৪ ডিসেম্বর রাতে এই ছোট আয়োজন করেছেন  সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির বৃন্দ। আসুন উষ্ণতা বিলাই,মানবিকতার দৃষ্টান্ত ছড়াই

বিগত বছরের মতো, এবারও  সোশ্যাল এইডার ডেভেলোপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণের কার্যক্রমের অংশস্বরুপ ঢাকার মোহাম্মদপুরে রিং রোড,তাজমহল রোড,শিয়া মসজিদ,নূরজাহান রোড,ধানমণ্ডি ৩২ ও তার আশেপাশের এলাকায় উষ্ণ কাপড় বিতরণ করে লন।

সংগঠনের সদস্যরা সবার প্রতি আহবান করে বলেন,আসুন  নিজ নিজ শীতার্ত প্রতিবেশী,মহল্লার ভাসমান নিম্নবিত্ত মানুষগুলোর প্রতি উষ্ণ ভালোবাসা ছড়াই,মানবিকতার সহস্র প্রকাশ বাড়াই,তাদের পাশে দাঁড়াই

সম্পর্কিত