মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকা নয়, আগামীকাল সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি

 নিউজ ডেস্কঃ

আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শান্তিপূর্ণ গণসংযোগে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলি ও অসংখ্য নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল পালিত হবে। সমাবেশ

এর আগে রিজভী বলেন, সকাল-সন্ধ্যার কর্মসূচি শুধু ঢাকা শহরেই হবে। পরে নয়াপল্টনে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত হয়।

এর আগেও হরতাল কর্মসূচি নিয়ে বিভ্রান্তি ছিল। দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজ স্ট্যাটাস। কিন্তু কিছুক্ষণ পর আবার মুছে ফেলা হয়

সম্পর্কিত