বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের ডিউটিন বিতরণ

আখতারুজ্জামান আসিফ,স্টাফ রিপোর্টার :
“মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে”—এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে অসহায় মানুষের মাঝে ডিউটিন বিতরণ করেছে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রামপাশা গ্রামের এক দিনমজুরের মাঝে এ ডিউটিন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল মালিক, বিশ্বনাথ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ফরিদ উদ্দিন এবং ট্রাস্টের সম্মানিত সদস্য গোলাম মুন্তাহা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ডিউটিন বিতরণকালে অতিথিরা বলেন, “সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে অন্তরের অন্তঃস্থল থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৃটেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসীরা আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যক্রমে সবসময় সহযোগিতা ও উৎসাহ প্রদান করে আসছেন। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।”
তারা আরও জানান, মানবিক সহায়তার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত