বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এনসিপি উলিপুর উপজেলা শাখার দোয়া

নিজস্ব প্রতিবেদকঃ

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা শাখা।

আজ বুধবার দুপুর ২ ঘটিকায় উলিপুর মহারাণী স্বর্নময়ী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দলটির রংপুর মহানগরে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলমগীর কবিরের সভাপতিত্বে শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এনসিপি উলিপুর উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী অবিভাব ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা এ দুর্ঘটনাকে জাতীয় শোক হিসেবে উল্লেখ করে বলেন, “এই ট্র্যাজেডি কেবল একটি স্কুলের নয়, গোটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।” তাঁরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।

সম্পর্কিত