কাহালু (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার বিকল্প কর্ম সংস্থানের মাধ্যমে পূর্ণ বাসন কর্ম সংস্থান সহায়ক বিপণী বিতান। বাস্তবায়নে জেলা সমাজ সেবা কার্যালয় সমাজ সেবা অধিদপ্তর বগুড়া। উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নে ৩ জন অসহায় দরিদ্র মানুষের মধ্যে কর্ম সংস্থান সহায়ক বিপণী বিতান প্রদান করেন। উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ, কাহালু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবেদুর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু রেজা, কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পি এম বেল্লাল হোসেন, পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরী, কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোবায়দুল ইসলাম সবুজ, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, নারহট্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, র্দূগাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ হাসান (রঞ্জু), মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন, মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল, সহ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্ম সংস্থান সহায়ক বিপণী বিতান উপকার ভোগীরা হলেন, কাহালু সদর ইউনিয়নে উপকার ভোগীর নাম মোছাঃঅবিরন বেগম, পাইকড় ইউনিয়নে উপকার ভোগী মোছাঃ রহেদা বিবি, নারহট্র ইউনিয়নে উপকার ভোগী সুমনা বালা।










