শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাণীনগরের মিরাট ইউনিয়ন আ.লীগের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার মিরাট ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সহ-সভাপতি ফরিদা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আকন্দ গোল্লা, আব্দুল আরিফ রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া বিশেষ বর্ধিত সভায় মিরাট ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত