শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কাহালুতে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ“উন্নয়ন, শান্তি নিরাপত্তার লক্ষ্যে, দুনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার বগুড়ার কাহালু উপজেলা চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচী পালন শেষে কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস /২০২৩ইং উপলক্ষে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ।
উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। কাহালু উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু মুছা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার কাউন্সিলর আছমা বেগম, কাহালু প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি প্রমূখ।
আলোচনা সভা শেষে বির্তক প্রতিযোগিতারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।

সম্পর্কিত