আরিফুল ইসলাম জয়,কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরু বোঝাই নসিমন ( ৩ চাকার ভটভটি) উল্টে প্রাণ গেলো চালকের। আদ্য শনিবার আনুমানিক ১১ টার দিকে উপজেলার মইদাম কলেজ এলাকায় ভুষিরভিটা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরজামাল হোসেন উওজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজারের অকিবর এর পুত্র।
স্থানিয় সুত্রে যানা গেছে উপজেলার থানাঘাট বাজার থেকে গরু নিয়ে ভূরুঙ্গামারী হাটের উদ্যেশ্যে যাওয়ার পথে ভূষিরভিটা এলাকায় রাস্তার বিভিন্ন স্থানে গর্ত থাকায় নসিমন উলটে যায় এবং চালক গাড়ির নিচে চাপা পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রহুল আমিন জানান ঘটনা তিনি শুনেছেন এবং কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছেন।










