শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ মাঝিড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সহ সাংগঠনিক সম্পাদক প্রয়াত বিএনপি নেতা সাজ্জাতুল ইসলাম রাজুর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার প্রয়াত বিএনপি নেতা রাজুর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাঝিড়া ইউনিয়নের সাজাপুর সোনারপাড়া আল আকসা জামে মসজিদে বাদ জুম্মা এই দোয়া আয়োজন করা হয়।
দোয়ায় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম, বগুড়া সদর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি প্রয়াত রাজুর রাজনৈতিক সহযোদ্ধা শাকসুর সাবেক নির্বাচিত ম্যাগাজিন সম্পাদক আবু ইমদাদুল হক আনোয়ার, মাঝিড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম পলাশ, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাঝিড়া ইউপি সদস্য এনামুল হক, মসজিদ আল আকসার সভাপতি দেলোয়ার হোসেন,মাল্টিল্যাংগুয়েজ কোচিং সেন্টারের পরিচালক রেজোয়ান হোসেন সোনার, বিএনপি নেতা ইয়াছিন আলী সোনার, আবুল কালাম সোনার, ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম সোনার,মহুমের শ্যালক গোলাম আজম রনি প্রমুখ। উল্লেখ্য, তিনি ২০০৬সালের ১৫ই ফেব্রুয়ারিতে মাঝিড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।








