স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তার দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে বাঁধা প্রদান ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে মৃত সৈয়দুর রহমানের পুত্র আঙ্গুরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় সে সমাজের দূর্নীতির সাথে জড়িত থাকায় থানায় তার নামে কয়েকটি মামলাও রয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়,এলাকার অনেক মানুষের অভিযোগের ভিত্তিতে দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে (বৃহস্পতিবার) ৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার সময় যায়যায় কালের প্রতিনিধি মো: আতিকুর রহমান এবং চেতনায় বাংলাদেশ নামক পত্রিকার প্রতিনিধি আবু আনছারী ও বৈষম্য বিরোধী ছাত্ররা সরেজমিনে গিয়ে ক্লিনিকে তালাঝোলানো দেখতে পেয়ে উপস্থিত লোকের কাছে ক্লিনিকের বিষয়ে অনিয়মের তথ্য সাক্ষাৎকার নিতে শুরু করলে অকারণে হঠাৎ বখাটে আঙ্গুর ক্ষীপ্ত হয়ে পত্রিকার রিপোর্টারকে ভিডিও করতে নিষেধ করে এবং জানায় এটা আমার গ্রাম ভালমন্দ আমি দেখবো তোমরা দেখার কে!
সেখান থেকে রিপোর্টার ও ছাত্ররা দামালগ্রাম রোডের মাথায় সেখানকার লোকজনের কাছে দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের বিষয় জানতে চাইলে ক্লিনিক সম্পর্কে মতামতের একপর্যায়ে আঙ্গুর সেখানেও বাঁধা প্রদান ও ভিডিও করতে নিষেধ করে এবং ভিডিও ডিলেট করতে বলে তারা ভিডিও ডিলেট কেন করবে বলায়, রিপোর্টারের মোবাইল ফোন ও ক্যামেরা সিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ নানা অনিয়ম আর দুর্নীতি হয়ে আসছে।
নাগেশ্বরীর রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের দ্বায়িত্ব রত কর্মকর্তার বিরুদ্ধে । এলাকাবাসী জানায় আমরা ক্লিনিকে গিয়ে ঔষধ পাই না ডাক্তার ঔষধ কি করে , এবং সময়মত ক্লিনিকে ডাক্তার আসে না।
সেখানে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, মামুনুর রশীদ মামুন, লাভলু মিয়া,মারুফ ইসলাম,রবিউল ইসলাম,সৈকত আলম প্রমুখ।
ক্লিনিকের দ্বায়িত্ব রত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করতে দ্বায়িত্বরত কর্মকর্তার কাছে গেলে তার অফিসে তাকে না পেয়ে মুটোফোন কথা হলে তিনি বলেন শনিবার আসেন আপনারা আমি যথাযথ প্রমান পেলে পদক্ষেপ নিব।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানায়, আমরা ইতোমধ্যে অভিযোগ কপি হাতে পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।










