বেরোবি প্রতিনিধিঃ
ডিনস কমিটির সিদ্ধান্ত মোতাবেক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় অব্যাহতি নিলেন অধ্যাপক ড. মো. মোর্শেদ হোসেন।
সোমবার (২ সেপ্টেম্বর) ড. মোর্শেদ হোসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র পাঠান বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিক আশরাফ।
তবে এ প্রসঙ্গে কথা বলতে ড. মোর্শেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
গত ২৯ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে ডিনস কাউন্সিল ও প্রয়োজনসাপেক্ষে বিভাগীয় প্রধানদের অনুমোদনক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণের নির্দেশ দেয়। তার পরিপ্রেক্ষিতে রবিবার (১ সেপ্টেম্বর) বেরোবির ডিনস কমিটি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হোসেনকে উক্ত দায়িত্ব অর্পণ করে। এর একদিনের মাথায়ই অব্যাহতি নিলেন তিনি।










