শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বাবার সঙ্গে ঘাস কাটতে গিয়ে নদীতে পরে শিশুর মৃত্যু

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠানটারি এলাকায় আলিফ ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিন্দুর্না চরে এ দুর্ঘটনা ঘটে। শিশু আলিফ ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আলিফ ও তার বাবা মা সহ নৌকা যোগে তিস্তা নদীর চরে ঘাস কাটতে যান। আলিফ এক-সময় তিস্তা নদীর পারে খেলতে গিয়ে পানিতে পড়ে যান। পরে খোঁজাখুঁজি করার পর একপর্যায়ে তিস্তা নদীতে তার মরদেহ ভেসে ওঠে, পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সম্পর্কিত