মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর ):
দিনাজপুর- সৈয়দ পুর মহাসড়কে বাসের ধাক্কায় আরিফ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৮ টায় দিকে দিনাজপুর- সৈয়দ পুর সড়কে চিরিরবন্দর উপজেলার চম্পাতলী নামক স্থানে এ ঘটনাটি ঘটে । নিহত আরিফ হোসেন রকি দিনাজপুর উপজেলার কন্নাই নশিপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। মোটরসাইকেল থাকা আহত বাবুল হোসেন ও শরিফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ের থানার অফিসার্স ইনচার্জ তরিকুল ইসলাম তিনি বলেন সোমবার সকাল আটটার দিকে উপজেলার দিনাজপুর- সৈয়দপুর মহাসড়কে চম্পাতলী বাজারের সন্নিকটে দূর্ঘটনায় ঘটে ।










