শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে বালু খেকোদের দেখার যেন কেউ নেই

জিল্লুর রহমান,লালমনিরহাট সদর প্রতিনিধিঃ লালমনিরহাট বিমান বাহিনী রানওয়ের ওপর দিয়ে জনসাধারণ চলাচল করত । কিন্তু বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় হওয়ার পর রানওয়ের ওপর দিয়ে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ ।বিকল্প হিসেবে মহেন্দ্রনগর দক্ষিণচিনিপাড়া পাকা রাস্তা হতে খামার হারাটি পর্যন্ত একটি কাঁচা রাস্তা বিমানবাহিনী তৈরি করে দেন জনসাধারণের চলাচলের জন্য। কিছুদিন বেশ চলাচল করছিল জনসাধারণ। কিন্তু বালু খেকোদের গরাকলে পড়ে রাস্তাটির বেহাল অবস্থা।

সরেজমিনে গিয়ে দেখা যায় নুরুল সার্জেনের মুরগির ফার্মের পর থেকে কয়েক বিঘা আবাদি কৃষি জমির উপর বালুখেকোরা অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু  উত্তোলন করে অবৈধভাবে বিক্রি করছে ।বালু নেয়ার জন্য গড়ে প্রতিদিন প্রায় একশো থেকে দেড়শো ট্রাক ওই রাস্তা দিয়ে চলাচল করে। যা এখন সাধারণ মানুষের রিকশা, সাইকেল, ও কৃষি পণ্যের ভ্যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সম্পর্কিত