বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জ কারাগারে ফাঁস দিয়েছেন আসামি

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে পাপ্পু (৩২) নামের এক আসামি ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে কারাগারে এ ঘটনা ঘটে। নিহত পাপ্পু মাদক মামলার আসামি ও সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্দি মহল্লার বাসিন্দা।
জেল সুপার এএসএম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত  করেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে কারাগারের টয়লেটে গিয়ে গলায় ফাঁস নেন পাপ্পু। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, পাপ্পু মাদক মামলায় গত বছরের ২৯ মে থেকে বন্দি ছিলেন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি বলেন।

সম্পর্কিত