সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়া সদরের নিশিন্দারা ইউপি বিএনপির উদ্যোগে আনন্দ ও শান্তি মিছিল

বগুড়া প্রতিনিধিঃ 

মঙ্গলবার বাদ আসর বগুড়া সদরের নিশিন্দারা ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফির নেতৃত্বে শেখ হাসিনার পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজয় লাভ করায়
আনন্দ র‍্যালি চাঁদপুর মোড় থেকে বের হয়ে নুনগোলা, ল্যাংড়াবাজার হয়ে নিশিন্দারা ইউপির বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
আরোও উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউপি সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা, সদর থানা যুবদলের যুগ্ন আহবায়ক ইমদাদুল হক রাব্বি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আঃ রহমান সজল
, বিএনপি নেতা এবিএম সিদ্দিক, রওশন আলী আলো, মিস্টার, হারুন, হ্যাপি, যুবনেতা রিপন, সোহাগ, জুয়েল, স্বেচ্ছাসেবক দলনেতা গালিব, ছাত্র নেতা ইমদাদুল হক ইমদাদসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত