শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের প্রত্যন্ত চর মোহনগঞ্জের বন্যা কবলিত সম্মানিত নাগরিকদের পাশে রংপুর রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ০৯ জুলাই ২০২৪, মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানাধীন মোহনগঞ্জের প্রত্যন্ত চরের সম্মানিত নাগরিকদের মাঝে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ত্রান সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন রংপুর রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আব্দুল বাতেন বিপিএম (বার), পিপিএম মহোদয়। তিনি এসময় পুলিশের এই ক্যাম্পে কর্মরত সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং নাগরিকসেবার মান বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও রেঞ্জ ডিআইজি মহোদয় উলিপুরের বজরা এলাকায় গত ঈদের সময় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন ও স্থানীয় নাগরিকদের সাথে মতবিনিময় করেন।

এসময় আরো উপস্থিত উপস্থিত কুড়িগ্রামের কৃতি সন্তান বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো: মাহবুবুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, চিলমারী থানার অফিসার ইনচার্জ (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মোজাম্মেল হক, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান ও উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা।

সম্পর্কিত