রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নির্দিষ্ট ভাড়া ও ড্রেসকোডে চলবে ক্যাম্পাসের রিকসা

ক্যাম্পাস প্রতিনিধি,  রাবিঃ বিশ্ববিদ্যালয়ের ভেতরে রিক্সা চালাতে হলে মানতে হবে প্রশাসন কতৃক নির্ধারিত নিয়ম এবং পরিধান করতে হবে নির্দিষ্ট ড্রেস। পাশাপাশি নির্ধারিত করে দেয়া হয়েছে ক্যাম্পাসের প্রতিটি জায়গার ভাড়া। ক্যাম্পাসে শিক্ষার্থী ও রিক্সাচালকদের মধ্যে বিরম্বণা মেটাতেই মূলত এ সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার, ৭ জুলাই বেলা দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে প্রাথমিকভাবে ৩০ জন রিকশাচালকের মাঝে এ পোশাক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক। একই সাথে ক্যাম্পাসের ভাড়াও নির্ধারণ করা দেওয়া হয়।

ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন সময় ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এ নিয়ে অনেক আগে থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে নির্দিষ্ট রিকশাচালক রাখতে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের চালকদের দেখেই যেন, শিক্ষার্থীরা বুঝতে পারেন তারা বিশ্ববিদ্যালয়ের রিকশাচালক। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, যেসব চালক বিশ্ববিদ্যালয়ের পোশাক নিয়েছেন তাদের ক্যাম্পাসেই ভাড়া চালাতে হবে এবং তাদেরকে ভাড়া সম্বলিত একটি লিফলেট দেওয়া হয়েছে, সে লিফলেট অনুযায়ী ই ভাড়া নিতে হবে। একই সাথে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া নেওয়ার দাবি জানান প্রশাসন।

এতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত, তারা জানান “এখন আর রিক্সাভাড়া নিয়ে মামাদের সাথে ঝৈ-ঝামেলায় পড়তে হবে না, যেটা ভাড়া সেটাই দিয়ে দিতে পারবো। এ সিদ্ধান্ত হওয়ার আগে আমাদের নানা বিড়ম্বনার মধ্যে ক্যাম্পাসে চলতে হয়েছে এখন একটু স্বস্তি পাচ্ছি”।

 

/বদরুল ইসলাম জামিল

সম্পর্কিত