বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাপিতখালী আল কোরআন আর্দশ নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

তাহসিন মেহেরাব শাওন, ঈদগাঁও:

মধ্য নাপিত খালী আল কোরআন আর্দশ নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল ১০ টা থেকে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় দুপুর নাগাদ ।

উক্ত অনুষ্ঠানে সাইদুল ইসলাম সাঈদের সঞ্চালনায় প্রধান শিক্ষক হাফেজ সাঈদ আনছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার আলহাজ্ব ওবাইদুল হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ সভাপতি মাষ্টার আবু তাহের, মাষ্টার আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আনোয়ারুল আজম খোকন, সহ সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার, সদস্য হাফেজ জাকের হোসাইন,ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মো তামীম,অভিভাবক সদস্য হালিম উল্লাহ সহ শিক্ষক-শিক্ষার্থীরা।

উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকার করেন কবি আল মাহমুদ দল(দলীয় শিক্ষক সাইদ আনছার ও শহিদুল ইসলাম)। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকার করেন,কবি নজরুল ইসলাম দল ও জসিম উদ্দীন দল।

এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারী ১০০ জন প্রতিযোগিদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

সম্পর্কিত