সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১ আহত ৭

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকাগামীএকটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ সাত জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজারামপুর এলাকার ভিমলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম এহসান হোসেন (৩২)। তিনি অ্যাম্বুলেন্সটির চালক ছিলেন ও হাকিমপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের হারেজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী আমি একটি বাস দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজারামপুর এলাকায় এলে হাকিমপুর থেকে ছেড়ে আসা বেসরকারি এক অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়, এতে ঘটনাস্থলে ওই অ্যাম্বুলেন্সের চালকের মৃত্যু হয়।

অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ সাত যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলামের বলেন, আজ সকাল সাড়ে দশটায় একটি রোগীকে নিয়ে হাকিমপুর থেকে দিনাজপুরে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থল গুপ্তা প্লাইউডের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক নিহত হন। সে সময় বৃষ্টি হবার কারণে রাস্তায় লোকশূন্য থাকবার সুযোগটি নিয়ে ঘাতক কোচটি পালিয়ে যেতে সক্ষম হয়।

এই ঘটনায় নিহত চালকের পিতা বাদী হয়ে সড়ক আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত