মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নানা আয়োজনের মধ্যে পতিসরে পালিত হচ্ছে রবিন্দ্র জয়ন্তী

মো: মেহেদী হাসান,আত্রাই উপজেলা প্রতিনিধি:আজ ২৫ বৈশাখ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী।

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় কবির নিজস্ব জমিদারি কালিগ্রাম পরগণার কাচারী বাড়ি পতিসরে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসব।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।

আজ বুধবার বিকাল ৩টায় রবীন্দ্র কাচারি বাড়ি পতিসর দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শহীদুজ্জামান সরকার এমপি।

এ ছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি এ্যাডভোকেট মো: ওমর ফারুক, নওগাঁ-৫ আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ আসনের এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ -৪ আসনের এমপি এস, এম, ব্রহানী সুলতান মামুদ,আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ।

জেলা প্রশাসন আয়োজিত ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবে থাকছে রবীন্দ্র সংগীত, নৃত্য, কবিতা, ছড়া, প্রবন্ধ ও রবীন্দ্র আলোচনা।

সম্পর্কিত