নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম জেলায় আজ ৮ মে ২০২৪ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপের ভোটগ্রহণ সকাল ০৮:০০ ঘটিকা হতে কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী ও রাজিবপুরে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে শুরু হয়েছে।
প্রায় ৮০০ পুলিশ সদস্য কুড়িগ্রামের ১ম ধাপে নির্বাচনী দায়িত্ব পালন করছে। কেন্দ্রে কেন্দ্রে ০৩/০৫ জন পুলিশ সদস্য,৩/৪ টি কেন্দ্র মিলে ০১জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে রোবাস্ট মোবাইল টিম, রয়েছে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ক্লাস্টার কেন্দ্র ভিত্তিক স্মার্ট স্ট্রাইকিং টিম, নির্বাচনী এলাকাকে ০৫ টি সেক্টরে ভাগ প্রত্যেক সেক্টরে একজন এডিশনাল পুলিশ সুপার বা সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে সাংগুইন সেক্টর পুলিশ টিম। এছাড়াও থানাভিত্তিক রয়েছে পুলিশের স্পেশাল কুইক রেসপন্স টিম।
ভোটগ্রহণ শুরুর আগ থেকেই কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।






