রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নারায়নগঞ্জে সাংবাদিক ইভার উদ্যোগে শরবত-পানি-তরমুজ বিতরণ

ফাতেমা আক্তার ইভা, নারায়ণগঞ্জ প্রতিনিধি:তীব্র তাপপ্রবাহে পুড়ছে নারায়ণগঞ্জবাসী। অসহ্য গরমে বিপাকে পড়েছে মানুষ। বৃহস্পতিবাবার (২ মে) দুপুরে নারায়ণগঞ্জের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আর সেই মুহূর্তে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পাশে দাড়িয়েছে নারায়ণগঞ্জ ‘ল’ কলেজ এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শেষ পর্বের শিক্ষার্থী, সাংবাদিক ফাতেমা আক্তার মাহমুদা ইভা। এল এল বি কলেজের তরুণরাই শরবত, পানি আর ফল নিয়ে ছুটছে সাধারণ মানুষের কাছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার এর কাছে ও নারায়ণগঞ্জ ২নং রেললাইন গেইট এলাকায় সন্ধায় দরিদ্র অসহায় রিকশা চালকদের মাঝে ঠান্ডা পানি, শরবত ও তরমুজ, ভাংঙ্গী , বিতরণ করেন।

সাধারণ মানুষদের সঙ্গে কথা বললে তারা বলেন, গরমে মানুষের জীবনে নাভিশ্বাস নেমে এসেছে। সেই মুহূর্তে ফাতেমা আক্তার মাহমুদা ইভার এই উদ্যোগ সাধারণ মানুষকে অনেকটা স্বস্তি দিয়েছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সমাজিক সকল সংগঠন ও বৃত্তবানরা যদি এভাবে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় তাহলে অনেক কিছুই করা সম্ভব।

নারায়ণগঞ্জ ‘ল’ কলেজ এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শেষ পর্বের শিক্ষার্থী, সাংবাদিক ফাতেমা আক্তার মাহমুদা ইভা।

ফাতেমা আক্তার মাহমুদা ইভা ও কলেজটির কয়েক জন শিক্ষার্থী মিলে এ কার্যক্রম পরিচালনা করেন। তাদের এই মানবিক কাজ দেখে সবাই তাদের সাধুবাদ জানান। কার্যক্রমটি দেখে নারায়ণগঞ্জ ‘ল’ -কলেজের অধ্যক্ষ এডভোকেট মোঃ সাখাওয়াৎ হোসেন ভূইয়া আয়োজকদের প্রশংসা জানান।

এ বিষয়ে মাহমুদা আক্তার ইভা বলেন, অসহ্য গরমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঠান্ডা পানি, শরবত আর তরমুজ বিতরণ করে মানুষকে একটু স্বস্তি দেয়ার চেষ্টা করছি। পথচারী, রিকশা-ইজিবাইক চালকরা শরবত খেয়ে স্বস্তি পেয়েছে, আর এতেই আমাদের তৃপ্তি। এভাবে আমি ও আমরা মানুষের পাশে থাকতে চাই।

সম্পর্কিত