সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ১.৫ কেজি গাঁজাসহ  গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ০১ মে ২০২৪ সন্ধ্যা আনুমানিক ১৯.০৫ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউনিয়নের অনন্তপুর (মাঠেরপাড়) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মমিনুল ইসলাম (২২) এর বসত বাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত