সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ 

ছবি:রাজবাড়ীতে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেন।

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: ফরিদপুরের রাজবাড়ীতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ২ মে) সকাল সাড়ে ৭ টায় রাজবাড়ীর ২ নং রেলগেট এলাকায় এই মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় আপাতত রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া ও রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সকালে রাজবাড়ীর ২নং রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয়। আপাতত এই রুটে সব রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পোড়াদহগামী লোকাল শাটল ট্রেন পাচুরিয়া রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। রাজবাড়ীতেই উদ্ধারকারী রিজার্ভ ট্রেন রয়েছে। আশা করছি খুব শিগগিরই লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা যাবে।

সম্পর্কিত