সম্পদ খানঃমহান মে দিবস উপলক্ষে বগুড়া সদর উপজেলা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী শ্রমিক ইউনিয়নের র্যালি।
এতে অংশ গ্রহন করেন সংগঠনের সভাপতি মহসিন আলী সরকার, সম্পাদক শ্রী রতন রায়, কার্যকরী সভাপতি প্রফুল্ল চন্দ্র সাহা, সহ সাধারণ সম্পাদক মামুন হায়দার, বোরহান উদ্দিন, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, রাকিবুল হাসান, সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক ফজলুল বারী, প্রচার সম্পাদক মামুন হোসেন, আমিনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বাঁধন রায়, শফিকুল ইসলাম আব্দুল জলিল, মতিলাল মোহন্তসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। র্যালি শেষে মুজিবমঞ্চে জেলা শ্রমিক লীগের কর্মসূচিতে এবং বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সকল সদস্য বৃন্দ অংশ গ্রহন করে।







