মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

উলিপুরে নদী ভাঙ্গন রোধে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট কাজের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন রোধকল্পে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট কাজের উদ্বোধন করেন, মাননীঁয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা)।

৩০ এপ্রিল মঙ্গলবার আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে উত্তরের মঙ্গাকবলিত জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ব্রম্মপুত্র নদীর ডানতীরে(কিঃমিঃ৩৯.৬০০ হতে ৪০.৪০০) পর্যন্ত নদী ভাঙ্গন রোধকল্পে ড্রেজিং প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম অতিরিক্ত প্রধান প্রকৌশলী(যান্ত্রিক) ড্রেজার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনা।

প্রকৌশলী মোহাম্মদ শওকত আলী তত্বাবধায়ক ( যান্ত্রিক) ড্রেজার অপারেশন সার্কেল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম। নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) ড্রেজার অপারেশন বিভাগ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা।

উলিপুর থানার অফিসার ইনর্চাজ ওসি গোলাম মর্তুজা , উপজেলা আওয়ামীলীগ ও বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট পেপার ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সম্পর্কিত