শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে হিট স্ট্রোকে প্রাইভেট কার চালকের মৃত্যু

মো: ফজলে রাব্বী: পঞ্চগড়ের দেবীগঞ্জে হিট স্ট্রোকে হাসান আলী ওরফে হাসান( ৪০) নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে হিট স্ট্রোকে আক্রান্ত হন আহসান আলী।পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
হিট স্ট্রোকে মারা যাওয়া হাসান আলী দেবিগঞ্জ উপজেলার বেবীডুবা ইউনিয়নের তেলিপাড়া এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তিনি কালিগঞ্জ বাজারের মেসার্স সাবু ট্রেডাস নামক একটি প্রতিষ্ঠানের প্রাইভেট কার চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ বাজার সংলগ্ন শুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে প্রাইভেট কার ধোঁয়ার জন্য নিয়ে যান হাসান আলী। তিনি সেখানে গাড়ি ধুচ্ছিলেন এবং মুঠোফোনে কথা বলছিলেন। হঠাৎ করে অসুস্থ বোধ করেলে পাশে থাকা লোকজনকে তাকে ধরতে বলে মাটিয়ে লুটিয়ে পড়েন আহসান আলী।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে  মৃত্যু হয় আহসান আলীর।

হিট স্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, “গতকাল সন্ধ্যায় আহসান আলী নামে এক ড্রাইভার হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আজকে সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।”

সম্পর্কিত