মোঃ আমিরুল হক, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনপত্যা সার্বজনীন কালী মন্দিরের মাঠ চত্ত্বরে কিং জাতের উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজের বাম্পার ফলন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) বিকালে প্রায় দুই শতাধিক প্রান্তিক পর্যায়ের কৃষকের উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতে প্রকল্পের আওতায় পিঁয়াজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এরপর কিং জাতের পেঁয়াজ চাষে সফল চাষীগণ কিং জাতীয় পেঁয়াজের ফলনের সাফল্যের গল্প শোনান।
ইসলামপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুমা আক্তারের সঞ্চালনায় মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন উন্নয়নমূলক স্যার আমাদের পরামর্শ দেন বালিয়াকান্দী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।
তিনি বলেন, দেশের সর্ববৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলের মধ্যে বালিয়াকান্দীকে ধরা হয়। বালিয়াকান্দী উপজেলার প্রান্তিক কৃষক অতি যত্ন সহকারে উপজেলা কৃষি বিভাগের পরামর্শে পেঁয়াজের উৎপাদন করে থাকে। এ সময় উপজেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকার সুপরামর্শ দিয়ে থাকেন।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত ঋষি কর্মকর্তা শরিফুল ইসলাম৷ উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, প্রান্তিক কৃষক বাবলু দাস, সুধাংশু কুমার প্রমুখো।











