জিন্নাত আরা জেমিন স্টাফ রিপোর্টারঃবৃহস্পতিবার ২৫ এপ্রিল তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ রাজারহাট উপজেলা শাখার উদ্যােগে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সকাল সাড়ে ১১ টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহবায়ক সাজু সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মো:আক্তারুজ্জামান, তিস্তা বাঁচাও নদী বাঁচা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় স্ট্যাডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য সাংবাদিক মো:এনামুল হক, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়, জাকারিয়া খান বিটন, তিস্তারতীরবর্তীর বাসিন্দা হাফেজ মাওলানা মো:জাহেরুল ইসলাম ও আব্দুস ছালাম প্রমুখ। পরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত কর্মসুচীতে রাজনীতিবিদ – জনপ্রতিনিধি ও গণমাধ্যম নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।











