শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১৪ বোতল ফেন্সিডিলসহ জয়নাল আবেদীন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) রাতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্ৰ্যামের জয়নাল আবেদীন এর বসত বাড়ির ভিতর থেকে ১৪ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত জয়নাল আবেদীন বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্ৰ্যামের মৃত গিয়াস উদ্দিন এর ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত