শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

পাঁচবিবিতে সালাতুল ইস্তেসকা নামাজ আদায়

মোঃ ওয়ালীউল্লাহ হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় বড় মানিক কেরামতিয়া ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকা নামাজ আদায় করেন শত শত মুসল্লি।

উক্ত নামাজে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা একত্রিত হয়ে ২৫ এপ্রিল সকাল ১০টায় বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহর দরবারে সালাতুল ইস্তেজকার নামাজ এবং দোয়া প্রার্থনা করেন যেন আল্লাহ এই আবহাওয়াকে ঠাণ্ডা করে রহমতের বৃষ্টি দান করে এই দুনিয়ার আবহাওয়াকে ঠাণ্ডা করে দেন।

এ নামাজে ইমামতি করেন বড় মানিক কেরামতিয়া ঈদগাহ মাঠের সম্মানিত ইমাম সাহেব। তিনি জানান, বিগত দিনে এ রকম তাপমাত্রায় আমাদের পূর্বের আলিমগন এই নামাজ আদায় করতেন। তাই আমরাও আদায় করছি।

মূলত উপজেলা ওলামায়ে কেরাম পরিষদ এই নামাজের আয়োজন করেন। তাঁরা জানান, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এ রকম নামাজ আদায় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই নামাজ অনুষ্ঠিত হলো।

সম্পর্কিত